উইমেন ওয়ার্ডস ডেস্ক
৩:১৪ পূর্বাহ্ণ
ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান স
সচিব হলেন তিন নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত
সচিব হিসেবে একযোগে পদোন্নতি পেয়েছেন বিদেশে বাংলাদেশ মিশনে নেতৃত্ব দিয়ে আসা তিন নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত।
তাদেরকে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাই কমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাই কমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশ রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
তাদের মধ্যে সামিনা ও নওরীন বিসিএস পররাষ্ট্র ক্যাডারের পঞ্চদশ ব্যাচ এবং সুমনা সপ্তদশ ব্যাচের কর্মকর্তা।
নিউ জিল্যান্ডের ওয়েলিংটন মিশনে দায়িত্বের আগে সামিনা ভিয়েতনাম এবং মিশরে বাংলাদেশ রাষ্ট্রদূতের দায়িত্বে ছিলেন। ওয়েলিংটনে তিনি প্রথম বাংলাদেশি আবাসিক হাই কমিশনার।
ভারতের মুম্বাইতে ২০১৩ সালে প্রথম ডেপুটি হাই কমিশনার হওয়ার সময় কোনো নারী কূটনীতিকের নেতৃত্বে প্রথমবারের মত একটি বাংলাদেশ মিশনের যাত্রা শুরু হয়েছিল। হেগ, দিল্লি ও নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশনে বিভিন্ন দায়িত্বেও ছিলেন সামিনা।
অন্যদিকে গ্রিসের এথেন্সের যাওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশ হাই কমিশনারের দায়িত্ব সামলেছেন সুমনা। কূটনৈতিক ক্যারিয়ারে ব্রাসিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরার বাংলাদেশ মিশনে বিভিন্ন দায়িত্বে ছিলেন তিনি।
১৯৯৫ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেওয়া নওরীন কূটনৈতিক ক্যারিয়ারে প্রিটোরিয়া, হেগ ও অটোয়া মিশনে বিভিন্ন দায়িত্ব সামলেছেন।
এএফ/০১
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
সচিব হলেন তিন নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত
সিলেট বিভাগের গুণী শিক্ষক নির্বাচিত হলেন লতিফা নিলুফার…
জাতিসংঘ মহাসচিবের দৌড়ে ৮ প্রার্থীর ৫ জনই নারী,…
মিস ওয়ার্ল্ডে পিপল'স চয়েসে এগিয়ে থাকা বাংলাদেশের সামানজারকে…
স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করে মন ভালো রাখবেন যেভাবে
এনবিআরের গোয়েন্দা সেলে প্রথম নারী মহাপরিচালক সেলিনা সুলতানা
শাবিপ্রবির ছাত্রীকে কুপ্রস্তাব ও হুমকির অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ
মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান
নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
বাকস্বাধীনতার আড়ালে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা
নারী দিবস: আলোচনার নয়, বাস্তব কর্মের দিনে পরিণত…
নারী দিবস: আলোচনার নয়, বাস্তব কর্মের দিনে পরিণত…
নীরবতা ধর্ষককেই রক্ষা করে, ধর্ষণের শিকার নারীকে নয়
আমি রঙের ভাষায় পৃথিবীকে পড়ি: নাহিদ নিয়াজী মান্না
গুলতেকিনকে নিয়ে এতো মিথ্যাচার!
আয়নায় মুখ: পার্লারকন্যাদের জীবনের সাতকাহন
বাকস্বাধীনতার আড়ালে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা
পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
নারী শিক্ষায় নজির গড়েছিল বামেরা, বলছে সেন্সাস
সিলেটের ভারপ্রাপ্ত ডিসি হলেন পিংকি সাহা
যৌন নিপীড়নের ফলে মানসিক স্বাস্থ্যের উপর সুনামি: ভেতরের…
ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
আমাদের ফেসবুক পেইজ